Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে দৈনিক আমার দেশ-এর একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যাওয়ার পর মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে পত্রিকাটির কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। সম্পাদক পরিষদের মতে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার হলেও তা প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা জরুরি।

পরিষদ বলেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতায় পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়। সংশ্লিষ্ট সবাইকে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।