টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় সোমবার ভোরে রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের সবাই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৫ জনের লাশ উদ্ধার করেন এবং আহত ৯ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, যাদের বাড়ি নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।