Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (মাতুইল মেডিকেল) সংলগ্ন কয়েকটি এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। মাতুইল মেডিকেল বাস স্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, তারা কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ওসি এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছেন। এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা না এলে তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, শহীদবাগ, নূরবাগসহ ৬৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা সারা বছর পানির নিচে থাকে এবং তারা এর স্থায়ী সমাধান দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।