Web Analytics

গাজায় ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে ইসরাইলে জার্মান অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা সোমবার পূর্ব জার্মানির লুবেন শহরে ডিয়েল ডিফেন্সের স্প্রিওয়ার্ক লুবেন গোলাবারুদ কারখানার প্রবেশপথ অবরোধ করেন। ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ সংগঠনের উদ্যোগে কর্মসূচিতে ৫০ জনের বেশি বিক্ষোভকারী অংশ নেন।

সংগঠনটি ইসরাইলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমস ও রাফায়েলের সঙ্গে ডিয়েল ডিফেন্সের অংশীদারত্বের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, গাজায় যুদ্ধ চললেও জার্মানি ইসরাইলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়ে যাচ্ছে। সংগঠনটির অভিযোগ, অস্ত্র রপ্তানির অনুমতি দিয়ে জার্মান সরকার গাজায় সংঘটিত অপরাধে সহযোগী হচ্ছে এবং এ অবস্থায় প্রতিবাদ করা সবার দায়িত্ব।

বিক্ষোভে ৩৪ জন সড়কে নিজেদের আটকে রাখেন। পরে পুলিশ অবরোধ সরিয়ে দেয় এবং দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, কাউকে আটক করা হয়নি ও কেউ আহত হননি। ডিয়েল ডিফেন্স ও টাউবার গ্রুপ ২০২৪ সালে কারখানাটি অধিগ্রহণ করে; ২০২৬ সালের গ্রীষ্মে সেখানে গোলাবারুদ উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।