Web Analytics

জজ মিয়া হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা-পুলিশ। রাজধানীর বাড্ডা এবং ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার, ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে মুক্তাগাছার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকা থেকে তিনজনকে এবং একই দিন রাত ১১টা ১০ মিনিটে মেরুল বাড্ডা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৫), মো. রমজান ওরফে বুলেট (২২), মো. আশিক (২২), মো. রাসেল (২৪) ও মো. সাব্বির খান (২৩)। মুক্তাগাছায় অভিযানে স্থানীয় থানা-পুলিশ সহায়তা করে। বাড্ডার অভিযানে ডিএমপির গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম সহায়তা দেয়।

গত ৯ সেপ্টেম্বর খিলগাঁও থানা-পুলিশ জজ মিয়ার (৪৪) লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ সেপ্টেম্বর একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নতুন গ্রেপ্তার পাঁচজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সূত্র। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।