Web Analytics

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে শুক্রবার (২৬ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে ৪-৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়, তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।