Web Analytics

ইরান মধ্যপ্রাচ্যের তিনটি দেশে—কুয়েত, বাহরাইন ও জর্ডানে—মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের দশম ধাপের অংশ। কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা এবং জ্বালানি ট্যাংককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত রাডার ও যোগাযোগব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে যোগাযোগব্যবস্থা, একটি রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে নিশানা করা হয়েছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে হতাহতের সংখ্যা বা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।