Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৩ আগস্ট বা পরদিন মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হলে ১৪ আগস্ট থেকে দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের বিরতির পর সোমবার থেকে উত্তর-পূর্বাঞ্চলে এবং বুধবার থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সোমবার থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে, পরে এ প্রবণতা দক্ষিণে সরে যেতে পারে। ড. আবুল কালাম মল্লিকের মতে, ১২ বা ১৩ আগস্ট থেকে বৃষ্টি আবার বাড়বে এবং ১৫ আগস্ট থেকে কয়েকদিন দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ঢাকায় ১৫ আগস্টের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে সোমবার ও মঙ্গলবার বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে; কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। রোববার রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টি এবং রাজশাহীতে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।