Web Analytics

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজুর ছেলে জায়েদ জোয়া খান (১৮)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপর গ্রেপ্তারকৃত মো. ইমন হাসান (২০) বাগড়ি এলাকার মো. কবির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় জায়েদ ও ইমনকে হাতে-নাতে ধরা হয়। অভিযানের সময় সমির নামে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। জায়েদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ও ৮৯০ টাকা এবং ইমনের কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।