Web Analytics

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যে ভেজাল ও রাসায়নিক দূষণ ব্যাপক বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। এতে দুধ, মাছ, ফল, শাকসবজি, মসলা, তেল ও প্রক্রিয়াজাত খাবারসহ বিভিন্ন পণ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতির কথা বলা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগৃহীত ১,৭৫৬টি নমুনার মধ্যে ৫৮৬টিতে ভেজাল ও দূষণ পাওয়া গেছে এবং ১১২টিতে সরাসরি ভেজাল উপাদান শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৮২টি খাদ্যপণ্য পরীক্ষায় গড়ে ৪০ শতাংশে সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে। মুরগি ও মাছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ফলে ও শাকসবজিতে কীটনাশক এবং লবণ, চাল ও হলুদের গুঁড়ায় ভারী ধাতুর উপস্থিতির তথ্যও দেওয়া হয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার ৯৬টি কাঁচা তরল দুধের ৯৩টিতে ক্ষতিকর রাসায়নিক এবং ৩১টি প্যাকেটজাত দুধের ১৮টিতে গুরুতর ভেজাল পেয়েছে।

খাদ্য নিরাপত্তায় বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জেলা পর্যায় থেকে দেশব্যাপী অভিযান ও মনিটরিং বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গত আট মাসে ৭৪৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কোটি ৮৩ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।