Web Analytics

অধ্যাপক ড. রইছ উদ্দীন ২৭ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ‘আমার দেশ’-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি একাডেমিক সংস্কার, ক্যাম্পাস উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সব বিভাগের চেয়ারম্যান ও ডিনদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে এবং সবাই আধুনিক, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে সহযোগিতা করছেন।

উপাচার্য জানান, একাডেমিক স্থবিরতা, সেশনজট ও আবাসন সংকট নিরসন তার প্রধান লক্ষ্য। এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক নিয়োগে চার ধাপের নতুন প্রক্রিয়া চালু করা হবে—প্রাথমিক, লিখিত ও ডেমো ক্লাসের পর ভাইভা। এতে দলীয় প্রভাব বা সুপারিশের সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনীতির আখড়া হবে না এবং দুর্নীতি বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আবাসন সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় চলছে এবং নির্মাণাধীন হল দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ছাত্রী হলের নামকরণ বিষয়ে সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে নেওয়া হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর সহযোগিতায় তদারকি করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।