Web Analytics

অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং খালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে দেশের আট বিভাগে ২০টি সরকারি খালকে পরীক্ষামূলকভাবে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ কর্মসূচিতে প্রায় ২ হাজার ৪০০ অতিদরিদ্র পরিবারকে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের ধারণাপত্র অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে কর্মসূচিটি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে তিনটি করে এবং রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহে দুটি করে খাল বাছাইয়ের পরিকল্পনা রয়েছে। গড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য ধরে প্রায় ৬০ কিলোমিটার খাল এতে অন্তর্ভুক্ত হবে। জিপিএস স্থানাঙ্ক, জমির খতিয়ান, দখল পরিস্থিতি, পানিপ্রবাহ ও চাষাবাদের উপযোগিতা যাচাই করে খাল চূড়ান্ত করা হবে। ইজিপিপিভুক্ত, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রতিবন্ধী সদস্য থাকা দরিদ্র পরিবারগুলোকে জাতীয় পরিচয়পত্র যাচাই করে বাছাই করা হবে।

খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রেখে হাঁস-মাছ চাষ, নৌচলাচল, বৃক্ষরোপণ ও মৌসুমি সবজি চাষের সুযোগ রাখা হবে। সমবায় ব্যবস্থাপনায় অন্তত ৫০ শতাংশ নারী সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। ১২ মাসের পরীক্ষামূলক বাস্তবায়নের পর স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নের ভিত্তিতে দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।