Web Analytics

হবিগঞ্জের শাহজিবাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি ৬০০ কোটি টাকা পরিশোধ ও একাধিক মেরামতের পরও ছয় বছর ধরে অচল রয়েছে। প্রতিদিন প্রায় ২৪ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও পরীক্ষামূলক পর্যায়ে মাত্র ৩৪ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০১৭ সালে ৮৯০ কোটি টাকায় প্রকল্পটি শুরু করে, যার কাজ পায় চীনা প্রতিষ্ঠান চায়না ক্যাবল করপোরেশন ইঞ্জিনিয়ারিং (সিসিসিই)। মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রনিক্সের এলএমএস-১০০ মডেলের গ্যাস টারবাইন বসানো হয়। ২০২০ সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে কাজ পিছিয়ে যায়।

২০২১ সালে পরীক্ষামূলক চালুর সময় টারবাইনের ব্লেড ভেঙে গেলে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে মেরামত ও যন্ত্রাংশ পরিবর্তনের পরও ২০২৪ সালের এপ্রিল মাসে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইতোমধ্যে মোট বিলের ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে, তবে ১০ শতাংশ অর্থ প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত আটকে রাখা হয়েছে। পিডিবি জানিয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কেন্দ্রটি চালু করতে পারে।

চীনা ও মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৭ সালের জুনে কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।