Web Analytics

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মাদকের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নামতে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে। সোমবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইশরাককে সরিয়ে দিলে মূল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহির প্রশ্ন আড়াল হবে বলেও তিনি দাবি করেন।

হাসনাত প্রশ্ন তোলেন, প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন ইশরাককে নিজে অস্ত্র হাতে মাঠে নামতে হলো। তাঁর মতে, এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়। মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইশরাককে মাঠে নামতে হতো না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এ পরিস্থিতির দায় শুধু ইশরাকের নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও দায় রয়েছে। হাসপাতালের টয়লেট পরিদর্শনে প্রধানমন্ত্রীর যাওয়ার ঘটনাকেও তিনি রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ব্যক্তিকে বলির পাঁঠা বানিয়ে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ঢাকার চেষ্টা করা হচ্ছে বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।