Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর নির্ভরতা কমাতে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ইরান নিয়ন্ত্রিত পথ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এ ক্ষেত্রে পাইপলাইনসহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে তেল পরিবহনের কথাও তিনি উল্লেখ করেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের সময় করিডোর পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন এ উদ্যোগে যুক্ত। পরিকল্পনায় ভারত, উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে রেল, সমুদ্রপথ, জ্বালানি এবং ডিজিটাল যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার কথা রয়েছে। ট্রাম্প ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটিকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং সময় ফুরানোর আগে সিদ্ধান্ত নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।