Web Analytics

প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনের নেতারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে সরকারের পূর্বঘোষিত আশ্বাস দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার বৈঠকে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে আফেন্দী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী, তাই শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র, দেশপ্রেম, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করে। তিনি মনে করেন, কোমলমতি শিশুদের জন্য সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করা দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নেতারা উদ্যোগটি অবিলম্বে স্থগিত করে শিক্ষাবিদ, আলেম-উলামা ও অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।