Web Analytics

স্পেন তেল আভিভ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার স্প্যানিশ সরকারের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অন্যতম কড়া সমালোচক স্পেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। দেশটি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের যৌথ ঘাঁটি মোরন ও রোটা ব্যবহারের অনুমতি দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প স্পেনকে “বিরক্তিকর” বলে অভিহিত করেন এবং পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, একটি অবৈধ কাজের জবাব আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না, কারণ সেখান থেকেই মানবতার বড় ট্র্যাজেডি শুরু হয়। গাজা যুদ্ধেও স্পেন ইসরাইলের কঠোর সমালোচক ছিল এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান সমর্থক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।