Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় আরও এক আসামি রাজীব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার রোডে নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজীব মিস্ত্রি মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি এবং ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে। র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২ কুষ্টিয়া ও র‌্যাব-৫ সদর কোম্পানির যৌথ অভিযানে রাজীবকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) এবং দশম শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন (১৬) কে গ্রেপ্তার করে। ১১ এপ্রিল দুপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে এলাকাবাসী শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা চালায় এবং মারধরের পর তিনি হাসপাতালে মারা যান।

১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান চারজনের নাম উল্লেখসহ ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।