Web Analytics

জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে তাদের দলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতে ইসলামীকে আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে সরকার যেমন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, তেমনি আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও তা করা উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার তাদের দাবিকে গুরুত্ব দেয়নি।

ডা. শফিকুর রহমান জানান, এ বিষয়ে জামায়াতে ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।