Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির বলেছেন, তিনি ফিলিস্তিনি বন্দিদের জীবন নরক বানিয়ে দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাম্প্রতিক পৃথক পোস্টে তিনি আরও দাবি করেন, সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তিনি প্রার্থনা করেন। রোববারের এক পোস্টে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নাৎসি আখ্যা দিয়ে বলেন, তারা শিশু হত্যার শিক্ষা দেয় এবং সংস্থাটিকে পুরোপুরি ভেঙে ফেলার কথা বলেন।

অন্য এক পোস্টে বেন-গভির জানান, লাভি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের তৈরি একটি কেক জব্দ করেছে কারা কর্তৃপক্ষ। তার দাবি, বন্দিরা তাদের স্বল্প খাদ্যবরাদ্দ থেকে কয়েক দিন ধরে জ্যামের চামচ ও পাউরুটির টুকরো জমিয়ে ওই কেক বানিয়েছিলেন।

বেন-গভিরের ভাষ্য অনুযায়ী, বন্দিরা নির্বাচনসংক্রান্ত একটি বিষয় উদ্‌যাপনের উদ্দেশ্যে কেকটি তৈরি করেছিলেন। বিষয়টি জানার পর কেকটি জব্দ করা হয়। তিনি বলেন, এতে জড়িত বন্দিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিচার করা হয়েছে এবং তাদের নির্জন কারাবাসে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।