Web Analytics

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান কাতারের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের আল উবেইদ বিমান ঘাঁটি থেকে প্রতিহত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। কাতার জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনে সোমবার (২ মার্চ) ড্রোন হামলা চালানো হয়। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সকে একটি সূত্র জানায়, হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে, তবে মূল লক্ষ্য সিআইএ স্টেশন ছিল কি না তা নিশ্চিত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইরানের ইসফাহানে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছে এবং লেবাননে ইসরাইলি হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।