Web Analytics

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে অপহৃত পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, গতকাল রাতে ডিবি পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুর রহমান, যিনি ঘটনার সময় ডিবি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি।

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন সুখরঞ্জন বালী, যিনি প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন। পরে তিনি ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটান। ২০২৫ সালের ২২ আগস্ট তিনি শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন।

এই গ্রেপ্তার ঘটনাটি দীর্ঘদিনের আলোচিত মামলায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।