Web Analytics

সাতক্ষীরার দেবহাটা থানার বালিথা মৌজার ধাপার ঘের এলাকায় ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমির দখল আনুষ্ঠানিকভাবে ফিরে পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর শরিকরা। পরিবারের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির দখলে থাকা জমিটি ১৭ বছর পর গত মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুঝে পান তারা। সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি।

শরিফুল ইসলামের অভিযোগ, ২০১৮ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের ও সহযোগীরা জমিটি দখল করে সেখানে মৎস্য চাষ শুরু করেন। প্রাণনাশের ভয় ও ক্ষমতার দাপটের কারণে দীর্ঘদিন পরিবারটি মুখ খুলতে পারেনি বলে তিনি জানান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে চলতি বছরের ৩ জুলাই স্বজনদের নিয়ে জমিতে যান শরিফুল।

পরিবারের অভিযোগ, ওই সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাদের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। পরে তারা সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন এবং মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শরিফুলের পরিবার আরও অভিযোগ করেছে, জায়েদ বিন কাদের তাঁদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করার চেষ্টা করছেন। তারা নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ চেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।