Web Analytics

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে ২৩ ফেব্রুয়ারি জানানো হয়, ঐতিহ্যবাহী পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৩–২০০৪ সালে তৎকালীন সরকারের গঠিত কমিটি দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি পোশাক নির্ধারণ করেছিল। এতে সদস্যদের গায়ের রং, আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়া এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয় বিবেচনা করা হয়েছিল। সংগঠনটির দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচিত নতুন পোশাকে এসব বাস্তব দিক যথাযথভাবে বিবেচিত হয়নি এবং এটি অন্য সংস্থার পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হচ্ছে।

অ্যাসোসিয়েশন জানায়, খাকি পোশাক বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক এবং এটি পরিবর্তন ব্যয়বহুল। তাদের মতে, নতুন ইউনিফর্ম তৈরির পরিবর্তে অর্থ ব্যয় করা উচিত বাহিনীর আধুনিকায়ন, লজিস্টিক সহায়তা ও প্রশিক্ষণ বৃদ্ধিতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।