Web Analytics

ইরানের ফাউন্ডেশন অব মার্টিয়ার্স অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ সংস্থাটির প্রধান আহমাদ মুসাভির বরাতে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে। ৪০ দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের নৌবন্দরগুলো অবরোধ করে রেখেছে, অন্যদিকে ইরান জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকায় পরিস্থিতি অস্থিতিশীল রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।