Web Analytics

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরও বুধবার থেকে টানা তিন দিন দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবারের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গত শুক্রবার মৌসুমি বায়ু বিদায়ের মাধ্যমে বর্ষা শেষ হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে।

তিনি বলেন, উত্তর ও দক্ষিণ দিকের বায়ুর সংমিশ্রণে বুধবার থেকে উপকূলে বৃষ্টিপাত বাড়তে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমি বায়ু বিদায়ের পর আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অস্বস্তি কমেছে, তবে উপকূলীয় বৃষ্টির কারণে আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।