Web Analytics

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে ২০ ও ২৪ অক্টোবর পৃথক দুটি হামলায় অন্তত ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নিহত হয়েছেন বলে জানিয়েছে ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চ। এসব হামলায় ২০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন এবং ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাগুলো মধ্য ইথিওপিয়ার ওরোমিয়ার আরসি জোনের মের্তি ও শিরকা জেলায় ঘটেছে।

চার্চের তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর মের্তি জেলার আঙ্গাদা কেবেলের গোরার সিলিঙ্গো এলাকায় ১৪ জন নিহত হন। চার দিন পর শিরকা জেলার তেরেতা, চোলে ও বিরবো গ্রামে নিহত হন আরও ৪৬ জন। পবিত্র সিনড হত্যাকাণ্ডকে নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া চরম নিষ্ঠুরতা ও দুর্ভোগ হিসেবে বর্ণনা করে বলেছে, হামলাগুলো জীবন ও ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে।

সিনড সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যে নিন্দা জানানো, বেসামরিক সুরক্ষা জোরদার এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। ওরোমিয়া আঞ্চলিক সরকারও দায়ীদের শনাক্ত করে বিচারের উদ্যোগ নেওয়ার কথা বলেছে। কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। গণমাধ্যমের খবরে এক স্থানীয় কর্মকর্তা নতুন বিদ্রোহী জোটকে দায়ী করেছেন, যাতে ওরোমো লিবারেশন আর্মি থাকার অভিযোগ রয়েছে; তবে ওএলএ আগে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।