Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২৫ জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন কোনো পরিস্থিতিতেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না। ট্রাম্পের মতে, এই অঙ্গীকার চীনা কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের কাছে অস্ত্র না বিক্রির একই ধরনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ইরানকে অস্ত্র দেওয়ার সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত বড় দেশ দুটির সম্পৃক্ততা নেই বলে তার ধারণা। তারা অস্ত্র সরবরাহ করলে পরিস্থিতি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে এবং তা তাদের স্বার্থের অনুকূলে হবে না বলেও তিনি মন্তব্য করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি ও পুতিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি বিশ্বাস করেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগে রাশিয়া ও চীন ইরানকে ‘সহায়তা’ করছে বললেও ট্রাম্প বলেন, তারা সত্যিই সহায়তা করছে কি না তিনি নিশ্চিত নন। তার ভাষ্য, দুই নেতারই প্রতিশ্রুতি পালনের যথেষ্ট কারণ আছে এবং তারা চান না তিনি তাদের ওপর হতাশ হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।