Web Analytics

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের উপস্থিতির কারণে গত দুই মাসে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ২৪৮ মিলিয়ন ডলার। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে এই বিমানবন্দরটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে, যার ফলে বেসামরিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত হয়েছে।

ইসরাইল এয়ারপোর্টস অথরিটির মহাপরিচালক শ্যারন কেদমি জানান, মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমানের কারণে বিমানবন্দরটি এখন তার ধারণক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশে পরিচালিত হচ্ছে। ওয়াশিংটনের সামরিক অভিযানের কারণে প্রায় ৭০ শতাংশ কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।

কেদমি সতর্ক করে বলেন, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং আগামী দিনগুলোতে আরও ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।