Web Analytics

ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। কমিটির বাংলাদেশবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বাধীন কমিটির প্রতিবেদনটি ৩১ জুলাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসিনার ভারতে অবস্থান গুরুতর দুর্দশা বা অস্তিত্বের সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের আওতায় বিবেচিত হয়েছে। একই সঙ্গে কমিটি সরকারকে নীতিগত ও মানবিক অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বিষয়টি পরিচালনার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের অ-হস্তক্ষেপ নীতির কথাও উল্লেখ করা হয়।

কমিটি গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, তিস্তা নিয়ে ন্যায্য চুক্তির চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করেছে। বাংলাদেশে চীনের অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত সম্পৃক্ততা নিয়েও উদ্বেগ জানিয়ে বিদেশি শক্তির কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।