Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ করতে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ থাকা হাজার হাজার কোটি ডলারের সম্পদ মুক্ত করা হবে না। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান যদি ভালো আচরণ করে এবং চুক্তি সম্পন্ন হয়, তবেই সম্পদ অবমুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। ট্রাম্প আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্র হয় চুক্তির খুব কাছাকাছি, নয়তো ইরানের ওপর ভয়াবহ হামলা চালাবে।

ইরান জানিয়েছে, জব্দ থাকা সম্পদের অন্তত একাংশ মুক্ত না হলে চুক্তি সম্ভব নয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, তেহরান ১২ থেকে ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্তির দাবি করছে, যা তারা ‘বিশ্বাসের পরীক্ষা’ হিসেবে দেখছে। বর্তমানে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের ব্যাংকগুলোতে ইরানের ১০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ আটকে আছে।

কূটনৈতিক প্রচেষ্টা চললেও উত্তেজনা কমেনি। ইরানের সংসদ স্পিকার সতর্ক করেছেন, বৈরুতে ইসরাইলি হামলা ও মার্কিন নৌ অবরোধের জবাবে তেহরান পাল্টা ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা আল–জাজিরাকে বলেন, লেবাননের সংঘাতের জন্য হিজবুল্লাহকেই সম্পূর্ণ দায়ী মনে করে ট্রাম্প প্রশাসন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।