Web Analytics

ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভত্রাঁ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান যুদ্ধে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। সি-নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের কৌশল মূলত কূটনৈতিক পথে এগোনো, যাতে অঞ্চলে উত্তেজনা আরও না বাড়ে।

হরমুজ প্রণালীর অবরোধ প্রসঙ্গে ভত্রাঁ বলেন, ফ্রান্সের লক্ষ্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা, যা শান্তি ফিরিয়ে আনার একমাত্র নিশ্চয়তা দিতে পারে। তিনি আরও জানান, অনেক দেশ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং একটি সমাধান খুঁজে বের করা এখন অত্যন্ত জরুরি।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানের কোম শহরে হামলায় প্রাণহানি ঘটেছে এবং ইসরাইল হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।