Web Analytics

উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি ব্যাপক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী ফি ১ লাখ ৩ হাজার ২৬৫ মার্কিন ডলারে উন্নীত হতে পারে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রস্তাবিত বিধিমালা প্রকাশের উদ্যোগ নিয়েছে এবং সোমবার বিষয়টি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে। এফ-১ শিক্ষার্থীদের অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির ওপরও নতুন ফি আরোপের পরিকল্পনা রয়েছে।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্রাগোমেন বলেছে, প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এইচ-১বি সুবিধাভোগীদের ৭০ শতাংশের বেশি ভারতীয় হওয়ায় তাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩ লাখ ৯৯ হাজার ৪০২টি এইচ-১বি আবেদন অনুমোদিত হয়; সুবিধাভোগীদের প্রায় ৭১ শতাংশ ছিলেন ভারতীয় বংশোদ্ভূত।

ফ্রাগোমেনের নোট অনুযায়ী, ওপিটি আবেদনকারীদের জন্যও প্রায় ১ লাখ ডলারের ফি প্রস্তাব হতে পারে। ২০ আগস্ট প্রস্তাবটি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটে পর্যালোচনার জন্য পাঠানো হয়। ডিএইচএস চাকরি হারানো এইচ-১বি কর্মীদের বর্তমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলেরও প্রস্তাব দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।