Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারির শেষার্ধে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমে গেছে। মাসের প্রথম ১৪ দিন টানা শৈত্যপ্রবাহ থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে তা নেই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, কুয়াশা কমে যাওয়া, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ দুর্বল থাকা এবং বাতাসে আর্দ্রতার প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে শীতের অনুভূতি কমেছে।

তিনি বলেন, কুয়াশা কমে যাওয়ায় সূর্যের আলো সরাসরি ভূমিতে পড়ছে, এতে দিনের তাপমাত্রা বাড়ছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ দুর্বল থাকায় নতুন শৈত্যপ্রবাহ তৈরি হয়নি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শীত কমলেও উত্তরাঞ্চলে ভোরবেলার শীত এখনো বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির বাকি সময়জুড়ে বিস্তৃত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম, তবে কিছু এলাকায় হালকা শৈত্যপ্রবাহ হতে পারে। ফেব্রুয়ারির শুরুর দিকে আবারও মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।