Web Analytics

কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। বাংলাদেশের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ এই মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর ফলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ইডেনের টিকিট কাউন্টারগুলোতে দর্শকের ভিড় প্রায় নেই বললেই চলে। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে মাত্র ২,৯১৭টি টিকিট, স্কটল্যান্ড–ইতালি ম্যাচে ৩৪৮টি, আর সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় ৯ হাজার টিকিট।

গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকা এবং বাংলাদেশের অনুপস্থিতি—এই দুই কারণেই ইডেনে দর্শক চাহিদা কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।