Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতারা প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট গত অর্থবছরের তুলনায় কমানো হয়েছে, যা দেশের বিপুল শ্রমশক্তির উন্নয়ন ও কল্যাণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বক্তারা বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন, শিক্ষা, পেনশন ও বেকারত্বকালীন সহায়তার মতো মৌলিক বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে এবং বাজেটে বন্ধ শিল্প পুনরায় চালু বা কর্মসংস্থান পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তারা ভবিষ্যৎ বাজেট প্রণয়নের আগে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শ্রমিকবান্ধব পদক্ষেপ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সেমিনারে শ্রমিক শক্তি শ্রমজীবী মানুষের স্বার্থে জাতীয় তহবিল গঠন, নিম্নআয়ের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, শিল্পাঞ্চলে হাসপাতাল ও আবাসন প্রকল্প, সামাজিক নিরাপত্তা ও পেনশন চালু, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি উপস্থাপন করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।