Web Analytics

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির এই সময়ে তিনজন ব্যক্তি, ১৭টি প্রতিষ্ঠান ও ৯টি জাহাজকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এর আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা দেন, সমুদ্রে অবস্থানরত অবস্থায় রাশিয়া ও ইরানের তেল কেনার যে ছাড় দেওয়া হয়েছিল, তা আর নবায়ন করা হবে না। এই সিদ্ধান্তের ফলে ইরান-সংশ্লিষ্ট তেল বাণিজ্যের ওপর চাপ আরও বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আলজাজিরার তথ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা ইরানের আন্তর্জাতিক তেল বাণিজ্য ও সংশ্লিষ্ট অর্থনৈতিক খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।