Web Analytics

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবে ৯ জনকে হত্যার মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি নেবে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ প্রসিকিউশন পক্ষ থেকে শুনানি উপস্থাপন করা হবে। এর আগে ১৫ এপ্রিল শুনানির তারিখ নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ জন নেতা-কর্মী।

চারজন আসামি বর্তমানে কারাগারে আছেন এবং আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠনের আদেশ আগামী ৭ মে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।