Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে শাসক দল জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে। রোববার বরিশাল নগরীর এক স্কুল মাঠে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আসন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত অংশ নেবে।

গোলাম পরওয়ার বলেন, রমজান মাসে নাজিল হওয়া কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ও ন্যায়বিচারের কিতাব। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তাকওয়াবান মানুষদের দায়িত্ব দিলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ অতিথি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ইসলামের পক্ষে জনগণ ভোট দিয়েছিল, কিন্তু সেই ভোট কেড়ে নেওয়া হয়েছে, যা সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং অন্যান্য স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।