Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং সুশাসন সুদৃঢ় করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাই ও বিশ্লেষণে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের ইন্টেলিজেন্স ইউনিট এবং সুনির্দিষ্ট অভিযোগে দ্রুত অভিযানের জন্য রয়েছে এনফোর্সমেন্ট ইউনিট। অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ ভূমিকা রাখছে। সরকারি কর্মচারীদের অনিয়মের তথ্য পেলে তদন্তসাপেক্ষে ২০১৮ সালের বিধিমালায় প্রশাসনিক ব্যবস্থা এবং প্রযোজ্য ক্ষেত্রে দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।