Web Analytics

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও সন্ধ্যার পর প্রশাসনের উপস্থিতি কমে গেলে সংঘবদ্ধ জেলেরা ব্যাপকভাবে ইলিশ ধরতে নামেন।

নদীতীরবর্তী বাসিন্দারা জানান, রাতে ধরা মাছ ভোরে তীরে এনে বিক্রি করা হয়। ষাটনলের বাবুবাজারে ফজরের নামাজের পর থেকে সকাল ৭টা পর্যন্ত মা ইলিশসহ বিভিন্ন নদীর মাছ বিক্রি হয় বলে জানান মো. জয়নাল আবেদীন। আমিরাবাদে দুপুর ১২টা থেকে নদীপাড়ে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি এবং শত শত পাইকারের কেনাকাটার কথা জানিয়েছেন স্থানীয়রা। আরও কয়েকটি বাজারেও ইলিশ বিক্রির অভিযোগ রয়েছে।

একাধিক জেলে অভিযোগ করেন, মৎস্য অফিস ও মোহনপুর নৌপুলিশকে ম্যানেজ করে নৌকাপ্রতি ২০ হাজার টাকা দিয়ে টোকেন নেওয়া হয়েছে; টোকেন ছাড়া মাছ ধরলে জেল-জরিমানা হয়। আমিরাবাদ আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন জেলেদের অভাবের কথা বলেন। নৌপুলিশ ও মৎস্য কর্মকর্তা জনবল সংকটের কথা জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।