Web Analytics

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রী মাহি আক্তারের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মাহি আক্তার (১৪) চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর দেওয়ানের মেয়ে এবং সিংগাইর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে গত সোমবার মাহি ও এক ছাত্রকে স্কুল থেকে টিসি দেওয়া হয়। এরপর থেকেই মাহি নিখোঁজ ছিলেন এবং পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পরে স্থানীয়রা বাঁশঝাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পাশে থাকা স্কুল ব্যাগ, জুতা ও পোশাক দেখে পরিবার লাশ শনাক্ত করে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, লাশটি পাঁচ থেকে ছয় দিন আগের বলে ধারণা করা হচ্ছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।