Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে দেশটির অন্যতম বিতর্কিত ও কট্টরপন্থি রাজনীতিক হিসেবে বর্ণনা করা হয়েছে। পুলিশ ও কারা ব্যবস্থার তত্ত্বাবধানে থাকা এই মন্ত্রী বন্দিদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেন-গভিরের কর্মকাণ্ডে অন্যকে অপমান ও হেয়প্রতিপন্ন করার প্রবণতা দেখা যায়। একটি ভিডিওতে গাজায় ইসরাইলের অবরোধ ভাঙার চেষ্টা করতে গিয়ে আটক হওয়া কর্মীদের উপহাস করতে দেখা গেছে তাকে। কারাগারসংক্রান্ত বিষয়েই তার বক্তব্য সীমাবদ্ধ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেন-গভির গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন। তিনি বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় উৎসাহ দিয়েছেন, অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণকে সমর্থন করেছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষেও কথা বলেছেন। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, তার আশপাশের মানুষ তাকে কতদূর যেতে দিতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।