Web Analytics

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসের আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইনানী ছোট খাল ব্রিজ সংলগ্ন একটি বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় এই আগুনের সূত্রপাত হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নলকূপ স্থাপনের সময় প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ শুরু করে। প্রাকৃতিক গ্যাসের মজুতের সম্ভাবনা দেখা দেওয়ায় বাপেক্সের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি সভায় পরিস্থিতি পর্যালোচনার পর নিরাপত্তা জোন নির্ধারণের সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ ২০০ মিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সেখানে আগুন জ্বালানো, ধূমপান এবং দিয়াশলাই, লাইটার বা স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন বস্তু ব্যবহার নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।