Web Analytics

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমবার সকালে পরশুরাম পৌরসভার অনন্তপুর সলিয়া কোলাপাড়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার দুপুরে তার বাবা রফিকুল ইসলাম মজুমদার পরশুরাম বাজারের নিজ বাসায় ইন্তেকাল করেন।

পুলিশ জানায়, ইয়াছিনের স্ত্রী নাজিয়া সুলতানা আনিকা আইনজীবীর মাধ্যমে আদালতে প্যারোলের আবেদন করেন এবং কর্তৃপক্ষ তিন ঘণ্টার জন্য তা মঞ্জুর করে। সকাল ১০টার দিকে পুলিশের পাহারায় ইয়াছিনকে ফেনী জেলা কারাগার থেকে গ্রামের বাড়িতে আনা হয়। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং একমাত্র সন্তানকে জড়িয়ে ধরেন। হাতকড়া পরেই জানাজায় অংশ নেন এবং উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরশুরাম উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো. ইব্রাহিম জানাজার ইমামতি করেন। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে প্যারোলের সময় শেষ হলে ইয়াছিনকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়। তিনি গত বছরের জুলাই থেকে কারাগারে আটক আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।