Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন শান্তি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল দিতে হবে না। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়ার আগে তেহরানকে চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব রয়েছে, তবে অর্থ ছাড় নির্ভর করবে চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর।

রোববার প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইলেকট্রনিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এক মার্কিন কর্মকর্তা জানান, শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারের বার্তা দিতেই ট্রাম্প নিজে স্বাক্ষর করেছেন। ভ্যান্স বলেন, দলিলটি মাত্র দেড় পৃষ্ঠার এবং ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে।

ভ্যান্স আরও জানান, ইরানে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে এ সপ্তাহে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা হবে এবং জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে ভ্যান্স অংশ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।