Web Analytics

বরগুনার বেতাগী পৌরসভায় প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালুর আগেই অচল হয়ে পড়ে আছে। নির্মাণের এক বছরের বেশি সময় পরও পৌরবাসী নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন না। ১৮ মাসে কাজ শেষের চুক্তি থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর, ২০২৫ সালের ১৫ জুন প্ল্যান্টটি পৌর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পাইপলাইন ফেটে যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং দক্ষ জনবলের অভাবকে অচলাবস্থার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পৌরসভা নির্মাণকাজের মান নিম্নমানের ও শিডিউলে গলদ থাকার অভিযোগ করেছে। বিপরীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, নির্ধারিত নকশা ও গুণগত মান বজায় রেখেই কাজ শেষ করা হয়েছে এবং প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকায় পৌরসভা এটি পরিচালনা করতে পারছে না।

সরেজমিনে ট্যাংক ও রিজার্ভারে শেওলা, আবর্জনা ও কচুরিপানা দেখা গেছে; যন্ত্রপাতি ও পাইপলাইনের জয়েন্টে মরিচা পড়তে শুরু করেছে। নদীর ইনটেক পয়েন্টেও পলি জমেছে। পৌর প্রশাসক বলেন, পাইপলাইনের ত্রুটি চিহ্নিত করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং প্ল্যান্ট চালুর উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।