Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটি ধ্বংসাত্মক জবাব দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জনগণের ক্ষতি করার সাহস দেখালে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতের মুখে পড়তে হবে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ যে মন্তব্য করেছিলেন, তার জবাবে আরাগচি এসব কথা বলেন। তিনি বলেন, সম্ভাব্য নতুন হামলার পরিণতির তুলনায় ১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়।

আরাগচি আরও বলেন, নতুন হামলা হলে ইউরোপকে এর চেয়ে অনেক বড় মূল্য দিতে হতে পারে। গত বছরের জুনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে মের্জ স্বাগত জানিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। সে সময় মের্জ বলেছিলেন, ইসরাইল ‘আমাদের সবার হয়ে নোংরা কাজটি করছে’। আরাগচি বলেন, এখন আর কোনো লাল রেখা নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।