Web Analytics

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর মার্কিন টিভি চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো হয়তো ভারতীয় বন্দর ব্যবহার করছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওএএন-এ প্রচারিত এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের ভিত্তিহীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও আলোচনা বাড়ছে। ওই যুদ্ধজাহাজটি ভারত আয়োজিত সামরিক মহড়া শেষে ফেরার পথে হামলার শিকার হয় বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।