Web Analytics

ঢাকায় আয়োজিত এক আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের জনগণকে নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। ইউথ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ড. মাহদি আমিন, ববি হাজ্জাজ, শাহির চৌধুরী ও শাফকাত রাব্বীসহ বিভিন্ন বিশেষজ্ঞ।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তি নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ধরন বদলে দিচ্ছে। তাই শিক্ষক ক্ষমতায়ন ও নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। তারা ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট’ নীতির প্রস্তাব দেন, যাতে শিক্ষকরা প্রযুক্তি ব্যবহার করে আরও মানসম্মত শিক্ষা দিতে পারেন। বক্তারা আরও উল্লেখ করেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে কর্মসংস্থানের সুযোগ থাকলেও ভাষা ও দক্ষতার ঘাটতি তা কাজে লাগাতে বাধা দিচ্ছে।

আলোচনায় শিক্ষানীতি সংস্কার, ডিজিটাল বৈষম্য হ্রাস এবং তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এআই-নির্ভর দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।